পাবনা প্রতিনিধিঃ
পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ মেহেদী হাসান (তপন)। তিনি পুঙ্গলী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
মোঃ মেহেদী হাসান (তপন) সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা থেকে ইতিহাস বিষয়ে বিএ অনার্স সম্পন্ন করেছেন। তিনি উপজেলা বিএনপি, ফরিদপুর, পাবনার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে।
বর্তমানে তিনি পুঙ্গলী আমেনা নবাবজান দাখিল মাদ্রাসার সভাপতি এবং পুঙ্গলী আল-আনুর হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসার কার্যকরী কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
চেয়ারম্যান নির্বাচিত হলে পুঙ্গলী ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং যুবসমাজের জন্য কর্মসংস্থান ও খেলাধুলার সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
তার সমর্থকদের দাবি, শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে। তবে নির্বাচনে প্রার্থীদের জনপ্রিয়তা ও ভোটের অবস্থান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ভোটাররাই।
মোঃ মেহেদী হাসান (তপন) মরহুম ইউনুস আলী মোল্লা ও প্রয়াত হিরো মোল্লার ছোট ভাই।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত