নিউজ ডেক্স
সাংবাদিকতার পবিত্রতা রক্ষা এবং প্রাতিষ্ঠানিক সুনাম অটুট রাখার দৃঢ় অঙ্গীকার নিয়ে 'দৈনিক সাতক্ষীরা দিগন্ত' ও সহযোগী প্রতিষ্ঠান 'ডিএসডি টিভি' কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। পেশাগত নীতিমালা অমান্য করা, প্রতিষ্ঠানের নির্দেশনা উপেক্ষা এবং ব্যক্তিগত স্বার্থে প্রতিষ্ঠানের নাম ব্যবহারের অভিযোগে চার সাংবাদিককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন,অতুল বসাক (জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও), মো. তজির উদ্দিন সাগর (বিশেষ প্রতিনিধি, ঠাকুরগাঁও), মো. আক্তারুল ইসলাম (স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও) এবং মো. জালাল উদ্দিন (রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও)।
উল্লিখিত ব্যক্তিদের ইস্যুকৃত সকল প্রেস আইডি কার্ড এবং সংশ্লিষ্ট নথিপত্র এখন থেকে অকার্যকর ও বাতিল বলে গণ্য হবে। দেশের কোনো জেলা বা উপজেলা পর্যায়ে এই কার্ড ব্যবহার করে পরিচয় প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ। কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশনা হলো, উক্ত ব্যক্তিদের সাথে কোনো প্রকার আর্থিক বা দাপ্তরিক লেনদেন থেকে বিরত থাকার জন্য প্রশাসন ও সাধারণ জনগণকে অনুরোধ জানানো যাচ্ছে। তাদের কর্মকাণ্ডের সাথে পত্রিকা বা টিভির কোনো সম্পর্ক নেই।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানের সুনাম রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের কঠোর ব্যবস্থা নিতে তারা সর্বদা বদ্ধপরিকর। বহিষ্কৃতদের অসাধু কর্মকাণ্ডের শিকার হলে অবিলম্বে কেন্দ্রীয় দপ্তরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত