মোঃ কাওছার মিয়া দিপু, বগুড়া জেলা
বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুপচাঁচিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় জনগণের সহযোগিতায় চারজন মাদকসেবিকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— বাজারদিঘী সুখানগাড়ী গ্রামের মৃত আত্তাব হোসেনের ছেলে মো. আনিছুর রহমান (৪৫)। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মাস্টারপাড়া এলাকার মো. আব্দুস সোবহানের ছেলে মো. রাসেল (২৬)-কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বাজারদিঘী সুখানগাড়ী গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মো. এরশাদ (২৬)-কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মাস্টারপাড়া এলাকার মৃত শাজাহানের ছেলে মো. নাজমুল শাকিব (২৪)-কে ২ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ২০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
দুপচাঁচিয়া থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত