ছামির চৌধুরী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে তরুণদের নেতৃত্ব, সম্ভাবনা, সৃজনশীলতা ও সামাজিক অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে ScriptySphere-এর উদ্যোগে Youth Day 2026 অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি ও পেশার তরুণরা অংশগ্রহণ করেন।
আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা, নেতৃত্বের সক্ষমতা বিকাশে উৎসাহিত করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তাদের সক্রিয় ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিভিন্ন আলোচনা, মতবিনিময় ও অংশগ্রহণমূলক কার্যক্রম।
অনুষ্ঠানে ফজলে রাব্বি,CEO & Founder- Cha Bondhu বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তরুণদের সম্ভাবনা, দায়িত্বশীল নাগরিকত্ব এবং সামাজিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তাঁর উপস্থিতি ও মূল্যবান দিকনির্দেশনা অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
Youth Day 2026-এর সার্বিক সমন্বয় ও বাস্তবায়নে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন শাহরীন সুপর্না আপন। তাঁর সঙ্গে সহ-আহ্বায়ক হিসেবে সাউদা রাহনুমা এবং আয়েশা মাহজাবিন অনন্যা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আয়োজক দলের সমন্বিত প্রচেষ্টা ও সদস্যদের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল অংশগ্রহণকারী সদস্যদের জন্য ScriptySphere-এর পক্ষ থেকে প্রদান করা বিশেষ ও অনন্য উপহার। সদস্যদের সময়, শ্রম, অংশগ্রহণ ও সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক হিসেবে এসব উপহার প্রদান করা হয়।
আয়োজকরা জানান, Youth Day 2026-এর মাধ্যমে তরুণদের একত্রিত করে তাদের মতামত, সৃজনশীলতা ও সম্ভাবনাকে সামনে আনার পাশাপাশি ভবিষ্যতে আরও কার্যকর যুবকেন্দ্রিক উদ্যোগ গ্রহণের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করা হয়েছে।
ScriptySphere-এর পক্ষ সাংগঠনিক সম্পাদক মোঃ সামছুল আরেফিন জানান যে, তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়িত্ববোধ এবং ইতিবাচক পরিবর্তনে অংশগ্রহণের সুযোগ তৈরিতে সংগঠনটি ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত