মোঃ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক
মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এক অনন্য ও সাহসী দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার (এসপি) আবু সালেহ মো. আশরাফুল আলম। পুলিশ সদস্যদের ভেতর থেকে অপরাধ ও মাদকাসক্তি নির্মূল করতে নিজ জেলাজুড়ে ডোপ টেস্ট চালুর ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন এই সৎ, দক্ষ ও নির্ভীক কর্মকর্তা। তাঁর এই যুগান্তকারী উদ্যোগ কেবল সাতক্ষীরা জেলাতেই নয়, বরং গোটা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছে।
সাতক্ষীরা জেলায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অভাবনীয় উন্নতি ঘটিয়েছেন এসপি আবু সালেহ মো. আশরাফুল আলম। পেশাদারিত্ব, সততা আর সাহসিকতার প্রতীক এই পুলিশ অফিসারের কর্মতৎপরতায় জেলায় পুলিশি অপরাধ ও অনিয়ম উল্লেখযোগ্য হারে কমে এসেছে। সাধারণ মানুষ ও ভুক্তভোগী পুলিশ সদস্যরা এখন কোনো মাধ্যম ছাড়াই সরাসরি তাঁর কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা বলতে পারেন। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে তিনি পুলিশ-জনতার আস্থার এক সুদৃঢ় সেতুবন্ধন তৈরি করেছেন। স্থানীয় সচেতন মহলের মতে, এমন সৎ ও দূরদর্শী পুলিশ সুপার সাতক্ষীরা জেলায় এর আগে কখনো দেখা যায়নি।
পুলিশ বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে সম্প্রতি এসপি মহোদয়ের নির্দেশে ডোপ টেস্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। গত ১৫ আগস্ট ২০২৬ তারিখে জারিকৃত এক অতীব জরুরি দাপ্তরিক আদেশে বলা হয়েছে
সকল থানা লক্ষ্য করুন—আগামী শনিবার সকাল ১০ ঘটিকার সময় পুলিশ লাইনস্ মেডিকেল হইতে নিজ নিজ থানার জন্য ড্রপ (ডোপ) টেস্টের কীট সংগ্রহ করিবেন। বিষয়টি অতীব জরুরি।"
— আদেশক্রমে, মেডিকেল ইনচার্জ
এই আদেশের মাধ্যমে নির্ধারিত দিনে প্রতিটি থানার জন্য ডোপ টেস্টের কীট সংগ্রহ নিশ্চিত করা হয়েছে। পুলিশ সুপার কঠোর হুশিয়ারি দিয়ে জানিয়েছেন, বাহিনীর কোনো সদস্য যদি কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম কিংবা মাদকের সঙ্গে যুক্ত থাকে, তবে সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে তাৎক্ষণিকভাবে ক্লোজ এবং বিভাগীয় মামলার মুখোমুখি করা হবে।
সাতক্ষীরা জেলা পুলিশের এই সাহসী ও দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানকে সাধুবাদ জানিয়েছেন দেশজুড়ে বিচক্ষণ বিশ্লেষক ও সাধারণ মানুষ। পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের মতো সৎ ও আপসহীন কর্মকর্তাদের হাত ধরেই বাংলাদেশ পুলিশ আরও বেশি জনবান্ধব, জবাবদিহিমূলক এবং পেশাদার বাহিনী হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে—এমনটিই প্রত্যাশা সকলের। অপরাধ দমনে এবং পুলিশি সেবা নিশ্চিত করতে তাঁর এই মডেলটি সারা দেশের প্রতিটি জেলা পুলিশ ইউনিটে বাস্তবায়নের দাবি উঠেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত