নিউজ ডেক্স
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, নীতিবহির্ভূত কার্যকলাপ এবং প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত স্টাফ রিপোর্টার মো. লাল্টুর রহমানকে অফিশিয়ালভাবে বহিষ্কার করেছে দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি টিভি। একই সঙ্গে তার প্রেস কার্ডটি সম্পূর্ণ অকার্যকর বলে ঘোষণা করেছে কতৃর্পক্ষ।
সম্প্রতি ওই প্রতিনিধির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগ ওঠার পর তা পত্রিকাটির সম্পাদকের নজরে আসে। তাৎক্ষণিকভাবে বিষয়টি খতিয়ে দেখে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কৃত মো. লাল্টুর রহমানের সঙ্গে দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি টিভি-এর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ভবিষ্যতে তার কোনো ধরনের আর্থিক লেনদেন বা দাপ্তরিক কর্মকাণ্ডের দায়ভার প্রতিষ্ঠান নেবে না। এমনকি কোথাও তার পূর্বের প্রেস কার্ড দেখিয়ে পরিচয় দিলে তার জন্যও প্রতিষ্ঠান দায়ী থাকবে না।
প্রতিষ্ঠানটির উচ্চপর্যায় থেকে আরও জানানো হয়েছে, সাংবাদিকতার পেশার অপব্যবহারকারী ও প্রতারক চক্রের এই সদস্যকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত