শাহিনুর ইসলাম-বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গৌরব, ঐতিহ্য ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর ২০২৬। দিনটি যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে খুলনা জেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় নগরীর দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু। সভাটি সঞ্চালনা করেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
সভায় বক্তারা বিএনপির দীর্ঘ ৪৮ বছরের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য এবং রাজনৈতিক অঙ্গনে দলের সফলতার কথা তুলে ধরেন। আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের জন্য সভায় বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় আসন্ন কর্মসূচিগুলো বাস্তবায়নে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় খুলনা জেলা বিএনপি, খুলনা জেলা যুবদল ,কৃষক দল , মহিলা দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত