শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধিঃ
কপিলমুনির ৪৭ নং হাউলী-প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন বিদ্যালয়ের একটি ফ্যান খুলে পড়লে প্রথম শ্রেণীর শিক্ষার্থী আফিয়া ইভনাত আলভী নামের এক ছাত্রী গুরুতর ভাবে আহত হয়েছে। ফ্যানের আঘাতে তার মুখ ও নাকে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে কেটে গেছে ।
আহত শিশুটির পিতার নাম আঃ কুদ্দুস খান। তার বাবা একজন ইজিবাইক চালক। দুর্ঘটনার পর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়া হচ্ছে।
এই দুর্ঘটনার পর বিদ্যালয়ে থাকা শিশুদের মধ্যে এক প্রকার আতংক বিরাজ করছে।
এদিকে স্থানীয়দের দাবি বিদ্যালয়ের ছাত্র /ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে বিদ্যালয়ের ফ্যানসহ সব ধরনের বৈদ্যুতিক ও অবকাঠামোগত সরঞ্জাম দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত