খুলনা প্রতিনিধি
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর উদ্যোগে শনিবার খুলনার অরণ্য ইকো গার্ডেনে দিনব্যাপী নিরাপত্তা সরঞ্জাম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে নির্বাচিত স্থায়ী ৬০ জন সদস্যের হাতে বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট, ইয়ারমাফসহ বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ফ্রি প্রেস আনলিমিটেড, ইউরোপীয় ইউনিয়ন ও আর্টিকেল ১৯-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সংগঠনটি ২০ জন নারী সাংবাদিকের মাঝে ২০টি ল্যাপটপ বিতরণ করেছিল। নিরাপত্তা সরঞ্জাম বিতরণের পাশাপাশি খুলনা বিভাগের দুই শতাধিক স্থায়ী সদস্যকে নিয়ে সংগঠনের সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত