সাহারা সুলতানা, বিশেষ প্রতিনিধি
খুলনার কয়রা থানা পুলিশ বিভিন্ন মামলায় অভিযান চালিয়ে ছয় জন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশের এই ধারাবাহিক ও নিয়মিত তৎপরতার ফলে পুরো উপজেলায় অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে বিশেষ জোর দেওয়া হয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম এবং তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাসানুজ্জামান যোগদানের পর থেকেই থানা এলাকায় অপরাধ নির্মূলে নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। তাদের গতিশীল নেতৃত্বে পুলিশি টহল ও সাঁড়াশি অভিযান বৃদ্ধি পাওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা জানান, পুলিশি সক্রিয়তার কারণে এলাকায় চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের হার কমেছে। সাধারণ মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ বোধ করছেন।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম জানান, জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অপরাধীদের দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
পুলিশের এই জোরালো ভূমিকার প্রশংসা করে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে কয়রা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও উন্নত হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত