কেশবপুর (যশোর) প্রতিনিধি
আসন্ন কেশবপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখা।
শুক্রবার (২১ আগস্ট ২০২৬) কেশবপুর পৌর কার্যালয়ে আয়োজিত এক সভায় সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের মনোনীত কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, সাধারণ ওয়ার্ডের প্রার্থীরা হলেন—১ নম্বর ওয়ার্ডে অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে মোঃ আবু সাঈদ, ৪ নম্বর ওয়ার্ডে মোঃ আবু জাফর, ৫ নম্বর ওয়ার্ডে মোঃ ওয়াজিউর রহমান, ৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ মিজানুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আব্দুল সালাম এবং ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে তাহমিনা খাতুন, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ডলি খাতুন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে খাদিজা খাতুনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে ৩ ও ৬ নম্বর সাধারণ ওয়ার্ডে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এ দুটি ওয়ার্ডে প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী ঘোষণা ও সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত