কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে বকুল দল ৩-০ গোলে পদ্ম দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন করেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন।
প্রতিযোগিতায় বকুল, পদ্ম, গোলাপ ও শাপলা—এই চারটি দল অংশ নেয়। ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বকুল দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক মোতাহার হোসাইন ও সাংবাদিক রায়হান জনি উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মাঠের চারপাশে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন।
উল্লেখ্য, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রিকেট দল দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে। পাশাপাশি বিদ্যালয়ের ফুটবল দল জেলা ও বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত