জি এম ইমরান হোসেন
মানবতার সেবায় আরও এক ধাপ এগিয়ে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি রক্ত সহায়তা কেন্দ্রের নতুন কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।
কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে “কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি রক্ত সহায়তা কেন্দ্র”-এর নতুন কমিটি আগামী ১ (এক) বছরের জন্য গঠন করা হয়েছে।
রক্তের প্রয়োজনীয়তায় অসহায় ও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা, রক্তদাতা সংগ্রহ এবং জরুরি সময়ে রক্তের প্রয়োজনীয় তথ্য দ্রুত পৌঁছে দেওয়ার মাধ্যমে মানবিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল করাই এই কেন্দ্রের প্রধান লক্ষ্য।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন—
সভাপতি: ফয়সাল আহম্মেদ সোহাগ
সিনিয়র সহ-সভাপতি: আকরাম হোসেন
সহ-সভাপতি: শাহারিয়া
সাধারণ সম্পাদক: আরাফাত রহমান
সহ-সাধারণ সম্পাদক: মোস্তাকিম বিল্লাহ
যুগ্ম সাধারণ সম্পাদক: তামিম ইকবাল
সাংগঠনিক সম্পাদক: একরামুল
প্রচার ও যোগাযোগ সম্পাদক: আবিদ
কার্যনির্বাহী সদস্য: ফরিদ হোসেন
কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির সভাপতি মোজাহিদ আহসান বান্না, সাধারণ সম্পাদক জি এম ইমরান হোসেন, ক্রীড়া সম্পাদক ফয়সাল হাসানসহ সংগঠনের সংশ্লিষ্ট দায়িত্বশীল সদস্যদের মতামত ও সম্মতিক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে—এই মানবিক উপলব্ধিকে সামনে রেখে রক্তের প্রয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছাসেবী রক্তদাতা তৈরি করা এবং জরুরি সময়ে দ্রুত রক্ত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি রক্ত সহায়তা কেন্দ্র নিরলসভাবে কাজ করে যাবে।
নবগঠিত কমিটির সকল সদস্যকে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে রক্ত সহায়তা কেন্দ্র আরও সুসংগঠিত, কার্যকর ও মানবিক সেবায় অগ্রণী ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত