মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
ডেকোরেটর ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে ডেকোরেটর মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির কর্মকর্তাদের কালিগঞ্জে আগমন উপলক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলা ও জেলার বিভিন্ন পর্যায়ের ডেকোরেটর ব্যবসায়ীরা অংশ নেন।
কালিগঞ্জ ডেকোরেটর মালিক সমিতির সভাপতি গোপীরঞ্জন অধিকারীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও আলোচনায় অংশ নেন জেলা সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বুলি, মহিলা সম্পাদিকা তামান্না তাসলিমা, কোষাধ্যক্ষ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক শেখ খায়রুল ইসলাম ও প্রচার সম্পাদক আব্দুল জলিল।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ডেকোরেটর ব্যবসা জেলার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পারিবারিক অনুষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের নানা সমস্যা ও প্রতিবন্ধকতা রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন থাকলে ডেকোরেটর মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকরভাবে আলোচনা করা সম্ভব হবে। ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।
সভায় ডেকোরেটর ব্যবসার বিভিন্ন সমস্যা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনকে শক্তিশালী করা, একে অপরের বিপদে পাশে দাঁড়ানো এবং জেলার বিভিন্ন উপজেলার মালিক সমিতির মধ্যে সমন্বয় বাড়ানোসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক ইশারাত আলী, আহমেদ উল্লাহ বাচ্চু, জাহাঙ্গীর হোসেন, ফজলুল হক, শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, শাহাদাত হোসেন ও আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া শরিফুল ইসলাম, শ্রী মহাদেব দও, শ্রী সুমন কুমার আশিক, আনারুল ইসলাম, মিখাইল হোসেন, রাকিব হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের ডেকোরেটর মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কালিগঞ্জের পাশাপাশি শ্যামনগর, দেবহাটা, আশাশুনি, কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলার ডেকোরেটর মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। এ সময় জেলার বিভিন্ন উপজেলার ডেকোরেটর ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সৌহার্দ্য আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে জেলার ডেকোরেটর ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সম্মিলিত ভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত