বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার
আজ বুধবার (০৮ জুলাই ২০২৬) দুপুর ২টায় কক্স বিজনেস কোম্পানি লিমিটেড (CBC)-এর কক্সবাজার জেলা শাখা কার্যালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডার, মালিকপক্ষ, জেলা পর্যায়ের কর্মী ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। সভায় প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসার সম্প্রসারণ, নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ এবং শেয়ারহোল্ডারদের বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সবাইকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে সভাকে সফল করার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়। বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন আরও সহজ হবে এবং কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
যারা কক্স বিজনেস কোম্পানি লিমিটেড (CBC)-এর কার্যক্রম, শেয়ারহোল্ডার হওয়া অথবা ব্যবসায়িক অংশীদারিত্ব সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী, তাদের কক্সবাজার জেলা শাখা কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
অফিসের ঠিকানা: কক্সবাজার বাস টার্মিনাল, হোটেল আল মক্কা (২য় তলা)
যোগাযোগ: ০১৮৮৬-৭৫২৫৯৩
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত