আশাশুনি উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরা আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪ হাজার ১৩৫ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আশাশুনি থানা সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে বাড়িটি তল্লাশি করে ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ১৩৫ টাকা উদ্ধার করা হয়।
এ সময় ওই গ্রামের মৃত আবেদ আলী গাজীর ছেলে মোঃ জাহাঙ্গীর গাজী'কে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান জানান,উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত